×

জাতীয়

হাজীগঞ্জ পূজামণ্ডপে হামলায় নেতৃত্ব দেন জামায়াত নেতা আব্বাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৯:৩৬ পিএম

হাজীগঞ্জ পূজামণ্ডপে হামলায় নেতৃত্ব দেন জামায়াত নেতা আব্বাসী

গ্রেপ্তারকৃত জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী

চাঁদপুরে হাজীগঞ্জে গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে হামলার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ কামালউদ্দিন আদালতে এ জবানবন্দী দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় কামালউদ্দিন আব্বাসীকে। সন্ধ্যায় চাঁদপুরের আদালতে হাজির করা হয় তাকে। এ সময় হামলার কথা স্বীকার করেন আব্বাসী। আদালতে জবানবন্দী দেওয়ার পর বৃহস্পতিবার রাতেই তাকে জেলহাজতে পাঠানো হয়।

ঘটনার সময় পূজামণ্ডপ ও মন্দিরে হামলার আশেপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এই আব্বাসীর নেতৃত্বেই পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।

১৩ অক্টোবর রাত আটটার পর হাজীগঞ্জ বাজারের মন্দিরে হামলা করে দুর্বৃত্তদের একটি দল। পুলিশ ওই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে প্রাণ হারান পাঁচ জন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০টি মামলা করেছে। এসব মামলায় অজ্ঞাত প্রায় দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসীসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হাজীগঞ্জের ঘটনার আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। সংগ্রহ করা ফুটেজে দেখা গেছে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী মন্দিরে হামলাকারীদের নেতৃত্ব দিচ্ছেন। এর সঙ্গে আরও যারা জড়িত তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App