×

জাতীয়

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: কিলিং স্কোয়াডের সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১২:৪৭ পিএম

রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ‘কিলিং স্কোয়াডের’ এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

গত ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বন্দুকধারীরা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার ছোট ভাই হাবিবুল্লাহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

২০১৯ সালের ২৫ আগস্ট উখিয়ার কুতুপালং শিবিরের ফুটবল মাঠে গণহত্যাবিরোধী মহাসমাবেশ হয়েছিল। এ সমাবেশে কয়েক লাখ রোহিঙ্গা অংশ নেন। সমাবেশটি সংগঠিত করেন মুহিবুল্লাহ। ৪৮ বছর বয়সী মুহিবুল্লাহকে রোহিঙ্গারা ‘মাস্টার মুহিবুল্লাহ’ বলেও ডাকতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে

মির্জা ফখরুল বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে

শেখ হাসিনার অনুষ্ঠানে কী থাকছেন সাকিব?

শেখ হাসিনার অনুষ্ঠানে কী থাকছেন সাকিব?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App