×

জাতীয়

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয়: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১১:৪২ এএম

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভাবমূর্তি নষ্ট করলে একটি গোষ্ঠীর কদর বাড়ে। অনেকেই আছেন যারা দেশের উন্নয়ন দেখেন না। তারা কেবল দেশের ধ্বংসই করতে চান। দেশের ক্ষতিই করতে চান। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয় রয়েছে।

রাজধানীর গণভবন থেকে ভার্চুয়ালি বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর উপর পায়রা সেতুর উদ্বোধন এবং ঢাকা-সিলেট করিডাের সড়ক উন্নয়ন প্রকল্প ও সিলেট-তামাবিল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রবিবার (২৪ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, মাত্র সাড়ে তিন বছরের মধ্যে জাতির পিতা এই দেশকে গড়ে তুলেছিলেন। ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতা ধরে রেখেছি।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এদেশের যতটুকু উন্নয়ন হয়েছে সেটা আমরাই করে দিয়েছি। আর সিলেট শহরে যতখানি উন্নয়ন হয়েছে সেটি আওয়ামী লীগ সরকারের অর্জন। পায়রা বন্দরটিও আমরা নির্মাণ করে দিয়েছি। যদিও অনেকে এর ব্যাপারে আপত্তি তুলেছিল। কিন্তু আমরা বন্দরটি তৈরি করেছি।

শেখ হাসিনা আরও বলেন, পায়রা বন্দরের মাধ্যমে সেখানে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে পদ্মা সেতু কার্যকর হলে দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবে।

তিনি বলেন, সিলেটের সড়কের ব্যাপারে অনেক ঝামেলা হয়েছে। অনেকবার ডিজাইন পাল্টাতে হয়েছে। কিন্তু আমরা তারপরেও সিদ্ধান্ত নিয়েছি যে সসেক ঢাকা-সিলেট করিডাের সড়ক উন্নয়ন প্রকল্প ও সিলেট-তামাবিল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করবো।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। সেই কারণে আজ আপনাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছি। তবে ইচ্ছা ছিল গাড়ি নিয়ে সেতু ঘুরে দেখার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এক রকম বন্দিজীবন কাটাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App