×

জাতীয়

সাম্প্রদায়িক সহিংসতা: নোয়াখালীতে তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১২:২৮ পিএম

সাম্প্রদায়িক সহিংসতা: নোয়াখালীতে তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নোয়াখালীতে মন্দিরে, মণ্ডপে হামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া তিন আসামি।

নোয়াখালীর চৌমুহনী বাজারের পূজামণ্ডপ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্তকৃত আটক আট জনের মধ্যে তিন জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে চার জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এর আগে শনিবার বিকালে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তিন জন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকৃতরা হলেন, রিপন আহাম্মেদ মাহীর (১৯), আরাফাত হোসেন আবির (১৮) ও ইব্রাহিম খলিল ওরফে রাজিব (২৪)। এর আগে, বৃহস্পতিবার চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের আবদুল হাশিমের ছেলে আবদুর রহিম সুজন (১৯) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। ভিডিও ফুটেজ দেখে শনাক্তকৃত ও গ্রেপ্তারকৃত আট জন ও সন্দেহভাজন পাঁচ জনসহ ১৩ জনকে আটক করা হয়।

ফুটেজ দেখে শনাক্তকৃত আটক আট আসামি হলো- সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের চর বহুলা গ্রামের আবু তাহেরের ছেলে ফরহাদ (২৬), চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে মো.শামীম (২৭), একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে রিপন আহাম্মেদ মাহীর (১৮), বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের নারায়নপুর গ্রামের দেলোয়ারের ছেলে জহিরুল ইসলাম জুয়েল (১৯), হাজীপুর ইউনিয়নের নুরুল হক ভূইয়ার ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাজিব(২৪), ছয়ানি ইউনিয়নের ছোট শরীফপুর গ্রামের কামরুল হাসান এর ছেলে আরাফাত হোসেন আবির (১৮), চৌমুহনী পৌরসভার মধ্যম নাজিরপুর গ্রামের মৃত বাবুল হেসেন এর ছেলে দুলাল হোসেন (৪০) ও সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের তাজুল ইসলামের ছেলে কামাল হোসেন (৪৫) এবং পূজা মণ্ডপে হামলাকারী সন্দেহভাজন আসামি হিসেবে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আবদুস সাত্তার এর ছেলে শহীদ (৪৫), চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের এতিম আলীর ছেলে হুমায়ুন (৬৩) (ইসকন কর্তৃপক্ষ কর্তৃক শনাক্তকৃত), একই গ্রামের আবুল কাশেম এর ছেলে মো. কাশেম বিন আবু জুবায়ের অরিন (২৫), মো. মোস্তফার ছেলে ইমাম হোসেন রাজু (২৮) ও বাবলু মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (৩৫)।

এসপি মো. শহীদুল ইসলাম আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App