×

এনসিপি

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কমিটির সদস্যসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষর করেছেন।

আরো পড়ুন : দেশে জরুরি অবস্থা জারির চাপ ছিল: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নবগঠিত কমিটিতে চারজন সদস্য রাখা হয়েছে। তারা হলেন- কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও মঞ্জিলা ঝুমা।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, কমিটির সঙ্গে এনসিপির সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ‘এক্স অফিসিও’ সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পাশাপাশি কেন্দ্রীয় কমিটি ও জেলার নেতারা কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App