×

এনসিপি

আওয়ামী লীগের বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম

আওয়ামী লীগের বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার (২২ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনের সব জেলা ও মহানগর শাখাকে আগামী ২৩ জুন বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে এ কর্মসূচি পালন করা হবে। জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের সর্বাত্মকভাবে কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপি নেতারা জানান, দেশের বিভিন্ন সময়ে সংঘটিত গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতেই এ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তারা দাবি করেন, এসব ঘটনার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

দলের পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে তারা আপসহীন অবস্থানে রয়েছে এবং জনগণের ন্যায্য দাবি আদায়ে রাজপথের কর্মসূচি চালিয়ে যাবে।

উল্লেখ্য, ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৩ জুন বিকেল ৫টায় দেশের প্রতিটি জেলা ও মহানগর শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে একাদশে ভর্তি

যে সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে একাদশে ভর্তি

সৌদিতে কারখানায় আগুনে ছাই ১৩ প্রবাসীর স্বপ্ন

আত্রাই জুড়ে কান্নার রোল সৌদিতে কারখানায় আগুনে ছাই ১৩ প্রবাসীর স্বপ্ন

চার সদস্য নিয়ে হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান

চার সদস্য নিয়ে হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান

ভারতে আবারও ছাত্র আন্দোলন, এবার উত্তাল ঝাড়খণ্ড

ভারতে আবারও ছাত্র আন্দোলন, এবার উত্তাল ঝাড়খণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App