×

এনসিপি

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে আহতদের পরিচয় জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:৪৫ পিএম

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে আহতদের পরিচয় জানা গেল

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত তিনজনের পরিচয় জানা গেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আতাখালী এলাকার বাসিন্দা মো. গণি খন্দকারের ছেলে ও এনাম মেডিকেল কলেজের কর্মী মো. শাহীন খন্দকার (৩০), পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার গোয়ালমারী এলাকার জামাল উদ্দিনের ছেলে এবং এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. জসিম (২৬) এবং সাভারের মুক্তির মোড় এলাকার উসমান গণির ছেলে মো. শাহাদাত হোসেন (৪০)।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত দাবি করেন, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় সমাবেশস্থলে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তার দাবি, এতে কয়েকজন নেতাকর্মী আহত হন।

ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের পর এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন এবং ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি পালন করছে। সাভারে আয়োজিত পদযাত্রা ও সমাবেশ ছিল ওই কর্মসূচির অংশ।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করার বিষয়ে পুলিশ কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে আহতদের পরিচয় জানা গেল

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে আহতদের পরিচয় জানা গেল

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে

নাহিদ ইসলাম এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App