×

এনসিপি

যারা চাঁদাবাজি করছে, আগামীতে তাদের বয়কট করতে হবে: সারজিস

Icon

কাগজ প্রতিবেদক, নাটোর

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম

যারা চাঁদাবাজি করছে, আগামীতে তাদের বয়কট করতে হবে: সারজিস

ছবি: ভোরের কাগজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাটোরে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের আলাইপুর এলাকা থেকে পদযাত্রা শুরু করে দলীয় নেতা-কর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় সারজিস আলম বলেন, আগামীতে আমাদের যে লড়াই, এ লড়াই মার্কার লড়াই হবে না। এ লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আগামীতে আমাদের যে লড়াই হবে, এ লড়াইটা দলের লড়াই হবে না। এই লড়াই হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই।

আগামীতে আমাদের যে লড়াই হবে, এ লড়াই পুরাতন বন্দোবস্তের লড়াই হবে না। সেই লড়াইটা হবে শাসক আর শোষিতের মধ্যে লড়াই। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই সময়ে কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, কারা পেছন থেকে সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয়-প্রশ্রয়দাতা হচ্ছে। তাদেরকে চিরতরে বয়কট করে বিপরীতে ভালো পক্ষটাকে আমাদের বেছে নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে ডিবির অভিযানে হেরোইনসহ দুজন আটক

সিংগাইরে ডিবির অভিযানে হেরোইনসহ দুজন আটক

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে সরকার

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে শনিবারও ট্রেন চলবে না

টানা বৃষ্টি ও বন্যা চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে শনিবারও ট্রেন চলবে না

দ্বীন কায়েমের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে

গোলাম পরওয়ার দ্বীন কায়েমের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App