×

এনসিপি

নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই

ছবি : সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সংবিধান সংশোধন নিয়ে সরকার ব্যস্ত থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় তৎপরতা দেখা যাচ্ছে না।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘জুলাই নারী সমাবেশে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিভিন্ন বিষয়ে ব্যস্ত রয়েছেন, বিশেষ করে সংবিধান সংশোধন নিয়ে। কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার দৃশ্যমান তৎপরতা নেই।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই ছিল একটি ঐতিহাসিক দিন। সে সময় আন্দোলনকারীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছিলেন এবং পরদিন আন্দোলনে সক্রিয় নারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ওই ঘটনার ছবি ও ভিডিও আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে নারী-পুরুষ সমানভাবে অংশ নিয়েছিলেন। তবে আন্দোলনের পর নারীদের জন্য প্রত্যাশিত রাজনৈতিক ও সামাজিক পরিসর তৈরি করা সম্ভব হয়নি। নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রান্তিক নারীদের সমস্যার কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, তাদের দাবি ও অধিকার বাস্তবায়নে আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সমাবেশে বক্তব্য দেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না। তার ভাষায়, “শেখ হাসিনা একজন নারী হিসেবে নয়, একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে ইতিহাসে মূল্যায়িত হবেন।” তিনি আরও বলেন, সরকার পরিবর্তন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর পরিবর্তন এখনো সম্পূর্ণ হয়নি।

ফরিদা আখতার বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখতে হবে এবং নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ জোরদার করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক শক্তির প্রভাব ও দেশের সার্বভৌমত্বের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

‘তুমি কে, আমি কে—ব্রয়লার, ব্রয়লার’ ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

হুইপের কণ্ঠ নকল করে পুলিশ সুপারকে বদলির প্রলোভন, ছাত্রদল নেতার মুচলেকা

হুইপের কণ্ঠ নকল করে পুলিশ সুপারকে বদলির প্রলোভন, ছাত্রদল নেতার মুচলেকা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App