×

এনসিপি

নাহিদ ইসলাম

জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম

জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের তিনটি প্রধান দাবি ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হলেও বিচার ও সংস্কারের বিষয়টি এখনো বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলার রায় হলেও সেটি এখনো কার্যকর হয়নি। পাশাপাশি গণভোটে বিপুলসংখ্যক মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার সেই রায়ের প্রতিফলন ঘটায়নি বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তা কেবল মৌখিক প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ রয়েছে। তিনি অভিযোগ করেন, ৩১ দফা এবং সংবিধান সংস্কারের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হয়নি।

জুলাই হত্যা মামলাগুলোর রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, আদালতের দেওয়া রায় বাস্তবায়নের মাধ্যমে আন্দোলনে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পাবেন। একই সঙ্গে অন্যান্য মামলার বিচার দ্রুত শেষ করে রায় কার্যকরেরও আহ্বান জানান তিনি।

সরকার ও বিরোধী দল যৌথভাবে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, সরকার যদি আন্তরিকভাবে সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসে, তাহলে সে ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে। তবে সরকারের কর্মকাণ্ডে সেই আন্তরিকতার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্য কোনো ভিত্তিতে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে এনসিপি তাতে অংশ নেবে না।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইরাল এএসআইয়ের নাচ-গান, অতঃপর...

ভাইরাল এএসআইয়ের নাচ-গান, অতঃপর...

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App