×

এনসিপি

মনের অজান্তেই ‘জয় বাংলা’ স্লোগান, স্যরি বললেন এনসিপি নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম

মনের অজান্তেই ‘জয় বাংলা’ স্লোগান, স্যরি বললেন এনসিপি নেতা

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বক্তব্য শেষে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম।  পরে নিজের ভুল স্বীকার করে তিনি ‘সরি’ বলেন এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে মঞ্চ ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শফিজল ইসলাম। 

আরো পড়ুন: জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না

বক্তব্যের শেষ শফিজল ইসলাম বলেন, জামালপুর ইউনিয়নের মানুষ সহযোগিতা করলে চেয়ারম্যান পদে নির্বাচনে তাঁকে ঠেকানো যাবে না বলে তাঁর বিশ্বাস। এরপর বক্তব্য শেষ করতে গিয়ে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ফেলেন। 

মুহুর্তেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এ সময় উপস্থিত এনসিপির কেন্দ্রীয় নেতাসহ অন্য নেতাকর্মীরা শফিজল ইসলামের দিকে তাকান। এক পর্যায়ে উপস্থিত কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম মুচকি হাসেন। ঘটনাটি নিয়ে সমাবেশে কিছুক্ষণ হাস্যরসের পরিবেশ তৈরি হয়।

আরো পড়ুন: আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব

তিনি আসলে জামালপুর ইউনিয়নবাসী ও সাদুল্লাপুরবাসীর জয় কামনা করতে চেয়েছিলেন। তবে মনের অজান্তেই ‘জয় বাংলা’ বলে ফেলেছেন বলে জানান শফিজল ইসলাম। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App