×

এনসিপি

নাহিদ ইসলাম

মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম

মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে

ছবি : সংগৃহীত

জুলাইসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে মাদ্রাসা শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নতুন গতি এনে দেন। দেশের অধিকার ও ন্যায়ের সংগ্রামে ওলামায়ে কেরাম যুগে যুগে আত্মত্যাগ করেছেন। তার ভাষায়, গত কয়েক দশকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন স্থানেও মাদ্রাসা শিক্ষার্থীদের ত্যাগের নজির রয়েছে।

তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীদের এই অবদান ও আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত।”

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রে পরিবর্তন আনা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন। সংস্কারের দাবি তোলাকে ‘জুলাইয়ের চেতনা বিক্রি’ হিসেবে উপস্থাপন করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণের সামনে একটি বৈষম্যহীন বাংলাদেশ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নতুন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা তুলে ধরা হয়েছিল। সেই প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কার ও গণভোটের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। অন্যথায় ওলামায়ে কেরামসহ জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজনকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি জোরদার করা হবে বলেও সতর্ক করেন তিনি।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, চিন্তক মুসা আল হাফিজ, এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App