×

এনসিপি

নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৫৭ পিএম

আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তা জনগণের প্রতিরোধের মুখে পড়বে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া ও বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে যারা কথা বলছেন, তারা চাইলে সেই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করে দেখতে পারেন। তবে জনগণ মাঠে থেকেই তার জবাব দেবে বলে তিনি দাবি করেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App