×

এনসিপি

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছবি : সংগৃহীত

ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যেই বিএনপি সরকার রাজনৈতিকভাবে চোরাবালিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তার দাবি, সরকার যত বেশি নড়াচড়া করছে, ততই আরও গভীরে তলিয়ে যাচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, শনিবার বিকেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, দেশে নতুন করে একটি দল ও কিছু মানুষ অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং তাদের প্রচলিত আইনের মাধ্যমে মোকাবিলা করা হবে। তবে এনসিপির এই নেতা দাবি করেন, তারা কোনো অরাজকতা শুরু করেননি। বরং বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির মাধ্যমে সরকারই গত ছয় মাসে অরাজকতা তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি।

গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে সারজিস বলেন, অতীতে যারা ভয় দেখানো ও আইনের অপব্যবহারের মাধ্যমে বিরোধীদের দমন করার চেষ্টা করেছে, বর্তমান ক্ষমতাসীনদের তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। নিজেদের ব্যর্থতা ও অরাজকতা থেকে মানুষের দৃষ্টি সরাতে বিরোধীদের ওপর দায় চাপানোর রাজনীতি জনগণ আর গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির অতীত আন্দোলনের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, বিরোধী দলে থাকাকালে বিএনপি ‘মার্চ ফর ডেমোক্রেসি’র কর্মসূচি দিয়েছিল। কিন্তু তারা একটি বালুর ট্রাকও সরাতে পারেনি বলে দাবি করেন তিনি। আন্দোলন এবং সরকার ও বিরোধী দল—দুই অবস্থানেই যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের কাছ থেকে নসিহত নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

সারজিস বলেন, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বিএনপি সরকার এমন চোরাবালিতে আটকে গেছে যে, তারা যতই নড়াচড়া করছে ততই আরও গভীরে তলিয়ে যাচ্ছে। তিনি সরকারকে নিজেদের সংশোধনের পাশাপাশি ছাত্রদল ও যুবদলকেও নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। তিনি বলেন, এমন এক সময়ে বাংলাদেশ এসেছে, যেখানে মহিষকে ঘাস খাওয়ানোর জন্যও চাঁদা দিতে হয়। এটিকে তিনি চরম নির্লজ্জতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App