×

এনসিপি

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২২ এএম

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

জানা গেছে, মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত এনসিপি কার্যালয়ের সামনের সড়ক লক্ষ্য করে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় (ডিস্পোজ) করেন। হামলাকারীদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

৬৬ খুনে আতঙ্কিত গোটা নগরী

৬৬ খুনে আতঙ্কিত গোটা নগরী

দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App