×

এনসিপি

ইশরাকের পদত্যাগের নির্দেশের মধ্যে হাসনাতের পোস্ট ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম

ইশরাকের পদত্যাগের নির্দেশের মধ্যে হাসনাতের পোস্ট ভাইরাল

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী ইশরাকের হোসেনের পদত্যাগের গুঞ্জন এবং এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের প্রতিক্রিয়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, ইশরাকের পদত্যাগ গুঞ্জনের মধ্যে দলের ভেতরে থাকা যেসব সঙ্গী খুশি হয়েছেন ও উল্লাস করেছেন, তাদের চেনার সুযোগ তৈরি হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

পোস্টে হাসনাত লেখেন, বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভূয়া।

হাসনাত আরও লেখেন, এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে সেটি।

প্রতিমন্ত্রী ইশরাককে উদ্দেশ করে তিনি বলেন, মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।

পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ লেখেন, এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করা। পাশাপাশি, এই ‘মিডিয়া ক্যু’র পেছনে তার হাত আছে কি না, তা খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈধ অস্ত্রের অপব্যবহার করলে কী শাস্তি হতে পারে?

বৈধ অস্ত্রের অপব্যবহার করলে কী শাস্তি হতে পারে?

ফায়ার সার্ভিসের ১৩ জরুরি নির্দেশনা

ফায়ার সার্ভিসের ১৩ জরুরি নির্দেশনা

কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

প্রি-পেইড মিটারের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

প্রি-পেইড মিটারের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App