×

চিত্র বিচিত্র

দীপাবলিতে কর্মীদের হাতে ইস্কুটারের চাবি তুলে দিল সংস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ০৭:৪১ পিএম

দীপাবলিতে কর্মীদের হাতে ইস্কুটারের চাবি তুলে দিল সংস্থা

চলতি বছর সংস্থাটি তার ৩৫ জন কর্মীকে দীপাবলির উপহার হিসাবে দিয়েছে ইস্কুটার

দীপাবলিতে প্রতি বছর কর্মীদের জন্য বিশেষ উপহার দেয় এই সংস্থা। কিন্তু এ বছরটা খানিকটা আলাদা। এ বছর দীপাবলিতে কর্মীদের হাতে ইস্কুটারের চাবি তুলে দিল সংস্থাটি। খবর আনন্দবাজার পত্রিকা।

গুজরাটের সুরতে মূলত জামাকাপড় সেলাই মেশিনের ব্যবসা সংস্থাটির। চলতি বছর সংস্থাটি তার ৩৫ জন কর্মীকে দীপাবলির উপহার হিসাবে দিয়েছে ইস্কুটার।

ওকিনাওয়া সংস্থার প্রেসপ্রো মডেলের ওই স্কুটারের দাম প্রায় ৭৭ হাজার টাকা। সংস্থার প্রধান সুভাষ দাওয়ারের উদ্যোগেই এই অভিনব পদক্ষেপ। মূলত পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির জেরেই কর্মীদের ইলেক্ট্রিক ইস্কুটার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

সুভাষ জানিয়েছেন, এর ফলে শুধুমাত্র পেট্রল-ডিজেলের অপচয়ই কমবে না, পরিবেশের প্রতি সংস্থা যে কতটা দায়বদ্ধ সেটিরও প্রমাণ হবে। ওকিনাওয়ার ওই ইস্কুটারের মডেলে লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। রিচার্জবল এই ব্যাটারির মাধ্যমেই স্কুটার এগিয়ে চলে। সর্বোচ্চ গতিবেগ ৫৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। তিন ঘণ্টা চার্জ দিলে ৮৮ কিলোমিটার যেতে পারে এই স্কুটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App