×

চিত্র বিচিত্র

৪০০ কেজি ওজনের তালা, ৩০ কেজির চাবি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১১:০৯ এএম

৪০০ কেজি ওজনের তালা, ৩০ কেজির চাবি!

সেই সুবিশাল তালা

অযোধ্যার রামমন্দিরের জন্য ৪০০ কেজি ওজনের তালা বানিয়ে তাক লাগিয়ে দিলেন উত্তরপ্রদেশের আলিগড় জেলার বাসিন্দা সত্যপ্রকাশ শর্মা।

তালাটি খোলার জন্য যে চাবি, তার ওজনও কম নয়! ৩০ কেজি। দশ ফুটের এই তালা তৈরি করতে সময় লেগেছে ছ’মাস। শুধু তাই নয়, ২ লক্ষ টাকা খরচ করে এই তালা বানিয়েছেন সত্যপ্রকাশ। তিনি জানান, রামমন্দির নির্মাণের পর কর্তৃপক্ষের হাতে তালাটি তুলে দেবেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

সত্যপ্রকাশ নিজে এক জন তালা ব্যবসায়ী। তালা-ও বানান তিনি। সত্যপ্রকাশ বলেন, “তালার জন্য বিখ্যাত আলিগড়। একশো বছরেরও বেশি সময় ধরে এখানে তালা বানানোর কাজ হয়।” এই তালার পুরো কাজ শেষ করতে আরও টাকার প্রয়োজন আছে বলে জানিয়েছেন তিনি। তাই এর জন্য লোকজনের কাছে সাহায্যও চেয়েছেন।

এই প্রথম নয়, এর আগেও গত বছরে ৩০০ কেজি ওজনের তালা বানিয়ে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন সত্যপ্রকাশ। তার ইচ্ছা, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নয়াদিল্লিতে তালার একটি সুবিশাল ট্যাবলো বানাতে চান। তালাশিল্পকে তুলে ধরার জন্যই এই ট্যাবলো বানাতে চাইছেন সত্যপ্রকাশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App