×

চিত্র বিচিত্র

প্রজনন বাড়াতে গায়ক ভাড়া করে গান শোনানো হচ্ছে বানরদের!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৪ এএম

প্রজনন বাড়াতে গায়ক ভাড়া করে গান শোনানো হচ্ছে বানরদের!

ইংল্যান্ডের দ্য ট্রেনথাম মাঙ্কি ফরেস্টে বানরদের গান শোনাচ্ছেন আমেরিকার বিখ্যাত গায়ক গ্র্যামিজয়ী মার্ভিন। ছবি সংগৃহীত

রীতিমতো গায়ক ভাড়া করে এনে লাইভ গান শোনানো হচ্ছে বানরদের। প্রজননে উৎসাহ দিতে এমনই অভিনব উদ্যোগ নিলেন ইংল্যান্ডের দ্য ট্রেনথাম মাঙ্কি ফরেস্ট কর্তৃপক্ষ।

ওই সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, সেখানে ম্যাকাকু নামে বিশেষ প্রজাতির বানরের বাসস্থান। মূলত উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টারে এদের দেখতে পাওয়া যায়। কিন্তু বিপুল পরিমাণে গাছ কাটা এবং চোরাচালানকারীদের জন্য বানরের সংখ্যা কমে গিয়েছে। এখন বানরদের প্রজননের মৌসুম। গান শুনিয়ে তাই বানরদের মন ভালো করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ। একই সঙ্গে পুরুষ এবং স্ত্রী বানরদের প্রজননে উৎসাহ দেওয়া হচ্ছে।

সংরক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ম্যাট লাভ বলেন, এই উদ্যোগ নিয়েছি বানরদের জন্মহার বৃদ্ধির জন্য। এই প্রজাতির বানররা বিপন্ন। এটা প্রজননের মৌসুম। তাই উদ্যোগটা কাজে লেগে যায় কি না তা নিয়ে একটা পরীক্ষা-নিরীক্ষাও চলছে।

আমেরিকার বিখ্যাত গায়ক গ্র্যামিজয়ী মার্ভিন গায়ের গান শোনানো হচ্ছে বানরদের। খবর আনন্দবাজার পত্রিকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App