×

চিত্র বিচিত্র

আহত বাচ্চাকে নিয়ে চিকিৎসকের কাছে বাঁদর! (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২২, ১২:১২ পিএম

আহত বাচ্চাকে নিয়ে চিকিৎসকের কাছে বাঁদর! (ভিডিও)

বাচ্চাকে সঙ্গে নিয়ে রোগী বসার টুলে উঠে বসে বাঁদরটি

নিজের মাথায় আঘাত। সেই অবস্থাতেই আহত বাচ্চাকে বুকে চেপে নিয়ে চিকিৎসকের কাছে পৌঁছাল মা। তবে এই মা মানুষ নয়, বাঁদর। বিহারের সাসারামের শাহজুমা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আহত অবস্থায় আহত বাচ্চাকে নিয়ে চিকিৎসা করাতে মঙ্গলবার দুপুরে চিকিৎসক এস এম আহমদের চেম্বারে পৌঁছয় এই মহিলা বাঁদর। যা দেখে হতবাক চিকিৎসক থেকে চিকিৎসাকর্মী সকলেই।

আনন্দবাজার অনলাইন জানায়, চেম্বারে পৌঁছতেই চিকিৎসক তাদের আঘাত লাগার বিষয়টি বুঝতে পেরে ইশারায় বাঁদরটিকে ভিতরে আসতে বলেন। ইশারা বুঝে বাচ্চা নিয়ে রোগী বসার টুলে উঠে বসে বাঁদরটি। চিকিৎসক দেখেন মা বাঁদরটির মাথায় এবং বাচ্চার পায়ে আঘাত রয়েছে। তিনি দু’জনের ক্ষতস্থানেই মলম লাগিয়ে টিটেনাসের ইঞ্জেকশন দেন।

এরপর চিকিৎসক সবাইকে সরে যেতে বলেন যাতে ওই মা বাঁদর নিজের শিশুকে নিয়ে ওখান থেকে ধীরে সুস্থে বেরিয়ে যেতে পারে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মা বাঁদরের বুদ্ধিমত্তাকে কুর্ণিশ জানিয়েছেন অনেকেই।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App