×

চিত্র বিচিত্র

বিয়ের পিঁড়িতে বসে বর-কনের মারামারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ১২:৫৬ পিএম

বিয়ের পিঁড়িতে বসে বর-কনের মারামারি

ইন্সটাগ্রামের ভিডিও বিয়ের পিঁড়িতে বসে এভাবেই বর-কনেকে মারামারি করতে দেখা যায়। ছবি: ভোরের কাগজ

বিয়ের পিঁড়িতে বসে আছেন বর-কনে দুজনেই। মন্ত্রপাঠ চলছে। একটু পরেই মালাবদল আর শুভদৃষ্টি সম্পন্ন হবে। পাশে অতিথিরাও অপেক্ষা করছেন।

এরই মধ্যে বাঁধলো বিপত্তি। বর ও কনের মধ্যে বেঁধে গেল তুমুল মারামারি। কে কাকে আগে খাওয়াবে সেটা নিয়েই হাতাহাতি, মারামারি। এ সময় আশেপাশে উপস্থিত লোকজনকে হাসাহাসি করতে দেখা যায়। খবর এনডিটিভির।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে সম্প্রতি ভাইরাল হয়েছে। এ ভিডিও ভিডিওতে দেখা যায়, একে অপরকে খাওয়াতে গিয়ে হাতাহাতিতে লিপ্ত হয়ে পড়ে নবদম্পতি।

ইন্সটাগ্রামে এ ভিডিও প্রকাশ হলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ছোট্ট এ ভিডিও পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, বিচিত্র এ পৃথিবীতে কত কী দেখবো! অপর জন মন্তব্য করেছেন, বর-কনে কে আগে খাওয়াতে পারে।

কৌতুকপ্রিয় অন্য এক ব্যক্তি মজা করে লিখেছেন, পরিবার, বন্ধুবান্ধবের সামনেই, কোনো হোটেলে যাওয়ার ফুরসৎ হলো না!

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App