×

চিত্র বিচিত্র

পার্কে শিশুকে স্তন্যপানে বাধা, মায়ের কাছে ক্ষমা চাইল ডিজনিল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০৫:২৮ পিএম

পার্কে শিশুকে স্তন্যপানে বাধা, মায়ের কাছে ক্ষমা চাইল ডিজনিল্যান্ড

ইউরোপের বৃহত্তম পর্যটক আকর্ষণ ডিজনিল্যান্ড। ছবি: সংগৃহীত

ইউরোপের বৃহত্তম পর্যটক আকর্ষণ ডিজনিল্যান্ড প্যারিসে প্রকাশ্যে স্তন্যপান করানোর ঘটনায় বাধা দিল মা-কে। যেই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। এরপরই সেই মায়ের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ।

পার্কে বসে কেন স্তন্যপান করাচ্ছেন মা, সেই প্রশ্ন তুলে নিষেধাজ্ঞা আরোপ করে ওই পার্কের সুরক্ষা কর্মীরা। রবিবার এক মহিলা দর্শনার্থী এই ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে দু'জন সুরক্ষা এজেন্ট বিদেশী ক্লায়েন্টকে এমন করতে পারেন না।" খবর জি টুয়েন্টিফোরের।

একটি টুইট প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বেঞ্চে বসে থাকা দুই মহিলা ও একটি বাচ্চা ছিল। বলা হয়েছে সেই মহিলা হলেন এক অস্ট্রেলিয়ান। ফ্রান্সের এই পার্কে এসেছিলেন তিনি শিশুকে নিয়ে।

ফরাসি সরকারের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে এই ঘটনা নিয়ে। এরপর মঙ্গলবার ডিজনিল্যান্ড জানায়, এই ঘটনায় তারা অনুতপ্ত। ওই শিশুর মায়ের কাছে তারা ক্ষমাও চেয়েছে।

তারা জানায়, "আমাদের নিয়মাবলী এবং আমাদের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য ছিল না। শিশুদের স্তন্যপানে আমাদের অফিসিয়াল নিয়মে কোথাও কোনও বাধা নেই। "

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App