×

পুরনো খবর

১৮ মাস পর খুলেছে বুয়েটের আবাসিক হল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০৯:২৮ এএম

খুলে গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হল। করোনার কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ ছিল আবাসিক হলগুলো। যেসকল শিক্ষার্থী অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছেন তারা আজ সকাল থেকে হলে প্রবেশ করতে পারবেন। এরইমধ্যে শিক্ষার্থীদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

করোনা মহামারির প্রকোপে গত বছরের মার্চে বুয়েটের আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। তবে করোনা পরিস্থিতির মধ্যে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুললেও বুয়েটের আবাসিক হল খোলার বিষয়ে সিদ্ধান্ত না নেয়ায় হল খোলার দাবিতে মানববন্ধন করে বুয়েট শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৩১ অক্টোবর বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ১০ নভেম্বর থেকে আবাসিক হলগুলো খোলার সিদ্ধান্ত জানানো হয়।

আবাসিক হলগুলোর সার্বিক প্রস্তুতি সম্পর্কে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের বরণ করে নিতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App