×

পুরনো খবর

বাড়িতেই তৈরি করুন চকোলেট লাচ্ছি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০১৮, ০১:৪৩ পিএম

বাড়িতেই তৈরি করুন চকোলেট লাচ্ছি
গরমকালে বিভিন্ন ধরনের পানীয়ের চাহিদা বেশি থাকে। আমরা প্রায়ই রেস্টুরেন্টের বিভিন্ন ফ্লেভারের লাচ্ছি খেয়ে থাকি। আপনি চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন এসব লাচ্ছি। এবার তাহলে জেনে নিই চকোলেট লাচ্ছির রেসিপি। উপকরণ: মিষ্টি দই- ১ কাপ টক দই- ২/৩ টেবিল চামচ ( এর পরিবর্তে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন) দুধ- ২কাপ চিনি- স্বাদ অনুযায়ী মিল্ক চকোলেট- ৩ প্যাকেট ভ্যানিলা ফ্লেভার- কয়েক ফোঁটা বরফ- ইচ্ছামতো সামান্য ঠান্ডা পানি প্রণালি: প্রথমে দুধ জ্বাল দিয়ে অল্প ঘন করে ফ্রিজের ডিপে রেখে দিন। হালকা বরফ বাঁধা পর্যন্ত ফ্রিজেই রাখুন। এরপর চকোলেট ওভেনে কয়েক সেকেন্ড দিয়ে গলিয়ে নিন। সব উপকরণ এক সঙ্গে দিয়ে ব্লেন্ড করুন। ফেনা-ফেনা হয়ে গেলে বরফ দিয়ে আবারো ব্লেন্ড করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একসঙ্গে নেই সৃজিত-মিথিলা, নিজেই দিলেন বিচ্ছেদের ইঙ্গিত

একসঙ্গে নেই সৃজিত-মিথিলা, নিজেই দিলেন বিচ্ছেদের ইঙ্গিত

সুগন্ধি চাল রপ্তানিতে নতুন বিধিনিষেধ, কমল কোটা

সুগন্ধি চাল রপ্তানিতে নতুন বিধিনিষেধ, কমল কোটা

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App