×

পুরনো খবর

দেহের পানিশূন্যতা দূর করে তরমুজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৮, ০১:৪২ পিএম

দেহের পানিশূন্যতা দূর করে তরমুজ
প্রকৃতিতে যদিও এখন বসন্তকাল চলছে কিন্তু দিনের তাপমাত্রা জানান দিচ্ছে গ্রীষ্ম আসতে দেরী নেই। বাজারে এরই মধ্যে উঠছে শুরু করেছে গরমের নানা ফল। বিভিন্ন বাজারে দেখা মিলছে তরমুজের। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি গুণেও ভরপুর। এক কাপ তরমুজে মাত্র ৪৫ ক্যালরি থাকে। কিন্তু প্রচুর পরিমানে ভিটামিন এ,সি এবং অন্যান্য পুষ্টিগুণে ভরপুর থাকে। শরীরে আর্দ্রতা বজায় রাখতে পানি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যেসব খাবারে পানি থাকে সেগুলোও আমাদের শরীরের জন্য দারুন উপকারী। প্রচুর পানিসমৃদ্ধ ফল কিংবা শাকসবজি খেলে পেট ভরে যায়। কিন্তু ওজন বাড়ে না। তরমুজ তেমনই একটি ফল। যাতে ৯২ শতাংশই পানি থাকে। এ কারণে গ্রীষ্মকালে এটি দেহের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, তরমুজে থাকা লাইসোপিন উপাদান ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা বিশ্বে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতিবছর অনেক মানূষ মারা যায়। তরমুজে থাকা নানা পুষ্টি উপাদান হৃদরোগের জন্য উপকারী। এছাড়া তরমুজে থাকা লাইসোপিন কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। তরমুজ প্রদাহ কমাতে সাহায্য করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় একটি মস্তিষ্কের উর্বরতা বাড়াতে সাহায্য করে।এ কারণে এটি আলঝাইমার রোগীদের জন্যও উপকারী। ভিটামিন এ এবং সি বিদ্যমান থাকায় তরমুজ ত্বক এবং চুলের জন্য বেশ কার্যকরী। প্রচুর পরিমানে পানি আর অল্প পরিমানে ফাইবার থাকায় তরমুজ হজমের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

এইচএসসি বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সিলেট বিভাগীয় সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে

জুবায়ের সিলেট বিভাগীয় সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App