×

পুরনো খবর

তাড়াইলে জাতীয় ছাত্র সমাজের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৮:১১ পিএম

তাড়াইলে জাতীয় ছাত্র সমাজের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রবিবার জাতীয় ছাত্র সমাজের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে তাড়াইল উপজেলা শাখার আনন্দ র‍্যালি। ছবি: ভোরের কাগজ

‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ছাত্র সমাজের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী কিশোরগঞ্জের তাড়াইলে আনন্দ র‍্যালি,আলোচনা সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেছে জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলার শাখার নেতারা।

জানা গেছে, রবিবার (২৭ মার্চ) জাতীয় ছাত্র সমাজের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বর বালুর মাঠ থেকে জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. রাজু সিকদারের যৌথ নেতৃত্বে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাজু সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মুজিবুল হক চুন্নু'র রাজনৈতিক সমন্বয়কারী মো. আমিরুল ইসলাম খান বাবলু।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম ভূইয়া শাহীন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস সুলতানা,উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো.মোফাজ্জেল হোসেন ভূইয়া চাঁন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুজ্জামান বাদল, মো. আসাদুজ্জামান মবিন,উপজেলা পুলিশিং কমিটির সভাপতি একে এস জামান সম্রাট, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদুল হক রতন, তাড়াইল- সাচাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈম দাদ খান নওশাদ, জাতীয় যুবসংহতি তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম রুবেলসহ জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App