×

পুরনো খবর

অন্তঃসত্ত্বা অবস্থায় খিদে কমে যাওয়ার কারণ কি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৯:৪৫ এএম

অন্তঃসত্ত্বা অবস্থায় খিদে কমে যাওয়ার কারণ কি

ফাইল ছবি

অন্তঃসত্ত্বা অবস্থায় নারীরা তাদের নিজের স্বাস্থ্যের পাশাপাশি শরীরের অভ্যন্তরে বেড়ে ওঠা অন্য প্রাণেরও খেয়াল রাখেন। তাই এই সময় শরীর ভাল রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকের খিদে কমে যায়। কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। খেলেও তা বমি হয়ে যায়।

বিশেষ করে প্রথম ৩ মাসে খাবারের অরুচি বেশি দেখা যায়। এই সময় যত দিন গড়ায় তত অন্তঃসত্ত্বা নারীদের শরীরে ক্যালোরির প্রয়োজন বৃদ্ধি পেতে থাকে। তাই এই সময় খেতে না ইচ্ছে করলেও বেশি করে খাবার খাওয়া প্রয়োজন। এই সময় শরীরে নানা হরমোনের পরিবর্তন হয়ে থাকে। তবে এই সময় খিদে না পাওয়ার অন্যতম কারণ হল ‘অ্যানোরেক্সিয়া নার্ভেসা’। চিকিৎসা সংক্রান্ত পত্রিকা ‘ল্যানসেট’-এমনই প্রকাশিত হয়েছে।

‘অ্যানারেক্সিয়া নার্ভেসা’-য় আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের সময়ের আগে বা কম ওজনের শিশু জন্ম দেওয়ার প্রবণতা বেশি থাকে। ২০০ জন গর্ভবতী মহিলাদের মধ্যে ১ জন এই রোগে আক্রান্ত হন। অন্তঃসত্ত্বা অবস্থায় বিভিন্ন কারণে মানসিক উদ্বেগ, চিন্তা জন্ম নেয়। এই চিন্তা থেকেই খাওয়ার ইচ্ছে চলে যায়। সাধারণ অবস্থাতেও অনেক সময় কোনো কারণে মানসিক চাপে থাকলে তার প্রভাব পড়ে খাওয়াদাওয়ায়।

কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। অন্তঃসত্ত্বা অবস্থায় মেজাজের পরিবর্তন আরও বেশি করে দেখা যায়। ফলে এই সময় খাওয়াদাওয়ার ইচ্ছেও থাকে না। খাওয়ার পরিমাণও কমে যায়। এর ফলে শরীরে ভিটামিন, ক্যালশিয়াম, আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি তৈরি হয়। ওজন কমে যাওয়ার আশঙ্কাও থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App