×

পুরনো খবর

বাসন মাজার সাবানেই ঝকঝকে হবে ঘরের মেঝ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ১২:১৭ পিএম

বাসন মাজার সাবানেই ঝকঝকে হবে ঘরের মেঝ

ফাইল ছবি

বাসন মাজার সাবানেই ঝকঝকে হবে ঘরের মেঝ

একে বলে এক ঢিলে দুই নয়, দুইয়ের অধিক পাখি মারা থুড়ি একই জিনিস দিয়ে একাধিক কাজ সেরে নেওয়া। গেরস্থালি যারা সামলান তারা কিন্তু ম্যাজিক জানেন। তাই তো রান্নাঘরে একটা জিনিস দিয়ে সেরে ফেলতে পারেন, নানা কাজ। ব্যাপরাট গোলমেলে ঠেকছে? একটু পরিষ্কার করে বলা যাক।

সাধারণত, বাসন মাজার সাবান অন্য কাজে ব্যবহার করা হয় না। তবে জানেন কি বাসন মাজার সাবান দিয়ে শুধু বাসন ঝকঝকে নয়, ঝকঝকে করা যায় অনেক কিছুই!

১. ঘরের মেঝে যদি টাইলসের হয়। বিশেষ করে সেই টাইলস যদি সাদা রঙের হয় তাহলে তার উপর হলুদ রঙের আস্তরণ পড়ে যায়। এই হলুদ ছোপ সরাতে দারুণ কাজ করে বাসন মাজার সাবান। এক্ষেত্রে ঘর মোছার সময় ন্যাতার মধ্যে ভাল করে বাসন মাজার সাবান ঘষে নিন। তারপর ঘর মুছে নিন। বাসন মাজার সাবান নির্বিচারে পানিতে গুলিয়ে নিলেই সুফল মিলবে এমন নয়। অর্ধেক বালতি গরম পানিতে গুলিয়ে নিতে হবে এক টুকরো সাবান। প্রথমে এই মিশ্রণটি দিয়ে মেঝে মোছার পর একটি আলাদা বালতিতে ঠান্ডা পানি নিয়ে ফের একবার মুছতে হবে মেঝে।

[caption id="attachment_361349" align="aligncenter" width="2121"] ফাইল ছবি[/caption]

২. বেসিনের থেকে কালো ছোপ সরাতেও দারুণ কাজ করে বাসন মাজার সাবান। এক্ষেত্রে অল্প পানিতে বাসন মাজার সাবান গুলিয়ে নিয়ে বেসিনের গায়ে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ব্রাশ দিয়ে একটু ঘষে নিন। দেখবেন ঝটপট বেসিন চকচকে হয়ে উঠবে।

৩. অনেক সময়ই বাথরুমের মেঝেতে লোহার মরচে পড়ার দাগ দেখা যায়। এক্ষেত্রেও দারুণ কাজ করে বাসন মাজার সাবান।

৪. তবে শুধু মেঝে বা বেসিন নয়। জামা-কাপড় থেকে কড়া দাগ তুলতেও দারুণ কাজ করে বাসন মাজার সাবান। দাগের জায়গায় কিছুটা পরিমাণ বাসন মাজার সাবান ঘষে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ ঝটপট উঠে যাচ্ছে। সুত্র : সংবাদ প্রতিদিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App