×

পুরনো খবর

মজাদার পাকা আমের লাস্যি রেসিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০১৮, ০৪:১৭ পিএম

মজাদার পাকা আমের লাস্যি রেসিপি
গরমে সবার জীবন যখন অতীষ্ট হওয়ার পর বাইরে এখন রিমঝিম বৃষ্টি, এমন সময় আম খেতে কার না ইচ্ছা করে। আসলে আম এমন একটি ফল, যা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। গরম মানেই আম। খাওয়ার শেষে ফলের প্লেটেই হোক বা ক্ষীর, মিল্ক শেক, পুডিং অথবা লাস্যিদিয়ে হোক, আম সবার চাই। এই গরমে রাজত্ব করবে আমই। আসুন আম দিয়ে আজকে বানাই সুস্বাদু লাস্যি। মজাদার পাকা আমের লাস্যি রেসিপি যা যা লাগবে পাঁকা আম-১টা চিনি-১ টেবিল চামচ মিষ্টি দই-১ কাপ পেস্তা বাদাম- ২/৩টা (কুচি করা) এলাচ গুঁড়ো-১চিমটি যেভাবে বানাবেন আম ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিন। ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে কাঁচের বাটিতে ঢেলে ফেলুন। এবারে দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন। দইয়ের মিশ্রণে আম ঢেলে আরও একবার পুরোটা একসঙ্গে ব্লেন্ড করে ফেলুন। সবশেষে গ্লাসে ঢেলে এলাচ গুঁড়ো ও পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App