×

পুরনো খবর

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক দপ্তর সম্পাদকের নামে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৪:২৭ পিএম

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র নাম ব্যবহার করে চাঁদাবাজি, প্রতারণার অভিযোগে পরিষদের সাবেক দপ্তর সম্পাদক মজিবুর রহমান হাওলাদারের নামে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ছিদ্দিকীর আদালতে পরিষদের বর্তমান দপ্তর সম্পাদক সজল মাহমুদ এ মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দিবেন বলে জানান। বাদীপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

মামলায় অভিযোগ করা হয়, আসামি মজিবুর রহমান হাওলাদার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র নামে প্রতারণার উদ্দেশ্যে অবিকল শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নাম ব্যবহার করে কাকরাইলে কার্যালয় বানায়। চাঁদাবাজি, অসৎ উপায়ে টাকা আদায়, সংগঠন ও দলের নামে মানুষকে কাজ পাইয়ে দেয়ার নামে বিভিন্ন লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ করে দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কাজ চালিয়ে আসছেন।

সত্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে সংগঠন রেজিস্ট্রেশন করেন। সমাজ সেবা অধিদপ্তরের কাছ থেকে ২০১৯ সালের ৬ আগস্ট নিবন্ধন করেন। পরবর্তীতে প্রতারণা ও মিথ্যা তথ্য দিয়ে নেয়া রেজিস্ট্রেশন ২০২০সালের ২৬ আগস্ট বাতিল হওয়া সত্বেও নিয়মনীতির তোয়াক্কা না বাতিলকৃত নিবন্ধন নম্বর ব্যবহার করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদন বিহীন সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নাম দিয়ে দাঁড় করিয়ে কমিটি দেয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায় করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App