×

পুরনো খবর

রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলি, যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০২:৫৪ পিএম

রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলি, যুবক নিহত

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে সুকেন চাকমা (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সজীব চাকমা (২২) নামে আরও একজন আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা।

বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার সাজেক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিউলংকর দাদিপাড়া মিড পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাবেক ইউপি সদস্য মোহলাল চাকমা বলেন, নিউলংকর দাদিপাড়া মিড পয়েন্ট এলাকাটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নিয়ন্ত্রণাধীন। শুনেছি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) লোকজন মঙ্গলবার রাতে এখানে এসেছিল। বুধবার সকালে সুকেন ও সজীব মোটরসাইকেল নিয়ে ভাড়ার জন্য বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা ইউপিডিএফ সদস্য মনে করে গুলি করেছে। এতে সুকেন ঘটনাস্থলেই মারা যান। সজীবকে আহত অবস্থায় পার্শ্ববর্তী দীঘিনালা উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, বিষয়টি শুনেছি। তারা রুইলুই ও মাচালং এলাকায় মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে থাকেন। ওই এলাকাটি জেএসএসের নিয়ন্ত্রণাধীন। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো জানা সম্ভব হয়নি।

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, ঘটনাটি শুনেছি। বর্তমানে বাঘাইছড়ি থানার ওসিসহ একটি টিম ঘটনাস্থলে গেছে। এলাকাটি দুর্গম হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তারা ফিরে এলে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ-চীন’

পররাষ্ট্রমন্ত্রী ‘তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ-চীন’

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

‘ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়’

শাহজাহান চৌধুরী ‘ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App