×

পুরনো খবর

পুলিশকে স্বেচ্ছাসেবক হিসেবে চায় আ.লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০৪:৩৮ পিএম

পুলিশকে স্বেচ্ছাসেবক হিসেবে চায় আ.লীগ

ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৪ ডিসেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন সারা দেশ থেকে আসা কাউন্সিলর এবং ডেলিগেটদের সহায়তার জন্য পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অনুরোধ করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সম্মেলন উপলক্ষে গঠিত শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে  শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপ-কমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির যৌথ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতি এই অনুরোধ জানান তিনি। বৈঠকে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বিশেষভাবে অনুরোধ জানিয়ে আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করবো, তার পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী যারাই আছেন; তারা অন্তত এই সময়টাতে একটু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুক। এটাই আমার বিশেষভাবে অনুরোধ।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ লঞ্চে আসবেন, উত্তরবঙ্গ থেকে আসবেন বাসে। তাই বাসস্ট্যান্ডগুলোতে পুলিশ এবং অন্যান্য বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার জন্য ব্যবস্থা আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) করবেন। কারণ, আমাদের বিরোধী দল চাইছে এখানে একটা অঘটন ঘটুক। এটা থেকে সতর্ক থাকতে হবে।

মফস্বল থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের জন্য বসা, পানি ও খাদ্যর ব্যবস্থা সঠিকভাবে করার জন্য স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ করেন আবুল হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, আমাদের দলের ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নির্ভর করবে সুশৃঙ্খল সম্মেলনের মাধ্যমে। যদি ভালোভাবে সমাপ্ত করতে পারি তাহলে জনগণের কাছে ভালো গ্রহণযোগ্যতা হবে। তাই যার যেখানে অবস্থান থাকবে, তিনি সেখানেই ২৪ ঘণ্টা অবস্থান করবেন। অন্য জায়গায় যাবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App