×

পুরনো খবর

ডায়াবেটিস থেকে বাঁচবেন যেভাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ১২:১২ এএম

ডায়াবেটিস থেকে বাঁচবেন যেভাবে

প্রতীকী ছবি

ডায়াবেটিস বা বহুমূত্র খুবই সাধারণ একটি রোগ। অথচ এই রোগেই বিশ্বে ১০ লাখেরও বেশি লোকের মৃত্যু হচ্ছে। রক্তের সব চিনিকে যখন শরীর ভাঙতে পারে না, তখনই ডায়াবেটিস হয়। এই রোগের কারণে হৃদরোগ, স্ট্রোক এমনকি চোখের দীর্ঘস্থায়ী ক্ষতিও হয়ে যেতে পারে। সাধারণত ডায়াবেটিসে আক্রান্তদের ওষুধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। কিন্তু সাম্প্রতিক সময়ে করা এক গবেষণায় দেখা গেছে, ওষুধ ছাড়াই টাইপ-২ ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। যদিও এ নিয়ে এখনো আরো বিস্তর গবেষণা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা।

ডায়াবেটিস থেকে বাঁচার জন্য যেসব উপায় অবলম্বন করবেন, সেগুলো হলো-

হাঁটাহাঁটি করুন শহুরে জীবনে হাঁটাহাঁটির অভ্যাস করা একেবারেই কঠিন হলেও অসম্ভব নয়। কর্মস্থল থেকে বাসা পর্যন্ত হেঁটে হেঁটে যাতায়াতের অভ্যাস করুন। এতে শরীরের কোষগুলো নড়াচড়া করবে। রক্ত চলাচল বৃদ্ধি পাবে। আর নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস বা বহুমূত্র রোগীদের অন্তত দুই বেলা হাঁটতে হবে। সকালে ও বিকেলে হাঁটার অভ্যাস এক্ষেত্রে ফলপ্রদ হতে পারে। তবে রাত্রীকালীন হাঁটাহাঁটিতে সুফল মিলবে।

রুটিনমাফিক চলুন ডায়াবেটিস বা বহুমূত্র এমন একটি রোগ যার থেকে সুরক্ষিত থাকার জন্য রোগীদের রুটিনমাফিক চলতে হয়। চিকিৎসকরা বলেন, বহুমূত্র রোগীদের খাদ্যাভ্যাস, চলাফেরা সবকিছুতেই পরিবর্তন আনতে হয়। আর এই কারণেই তাদের রুটিনমাফিক চলা প্রয়োজন। এতে করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। সেই সঙ্গে নানান বদঅভ্যাস পাল্টানোও সহজ হয়। যেমন ধূমপান, তামাকজাত নেশাদ্রব্য কিংবা মদ্যপান।

মিষ্টি খাওয়া ছাড়ুন ডায়াবেটিসে আক্রান্ত হলে আপনাকে অবশ্যই মিষ্টি খাওয়া ছাড়তে হবে। মিষ্টি শরীরে রোগের ক্ষেত্র তৈরি করে। একটি মিষ্টিতে ১৫০ ক্যালরি থাকে। যা শরীরের জন্য ক্ষতিকর। ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি জাতীয় খাবার, চিনি পরিহারের পরামর্শ সর্বজনসিদ্ধ।

ফাস্টফুড খাবেন না ফাস্টফুড কিংবা সফট ড্রিঙ্কসে যেসব উপাদান থাকে, তা বহুমূত্র রোগকে আরও বাড়িয়ে তোলে। এসব খাবারের মধ্যে আছে বার্গার, পিজা, সিঙ্গাড়াসহ তেলে ভাজা যেকোনো খাবার। এছাড়া, কোকা কোলা, পেপসি, সেভেন আপ, স্প্রাইট কিংবা অন্যান্য সফট ড্রিঙ্কস ডায়াবেটিস রোগীর শরীরে ফ্যাট সৃষ্টি করে। চিকিৎসকরা বলেন, ফাস্টফুড বা সফট ড্রিঙ্কসে চিনি ও নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। এই কারণে এগুলো শরীরে ফ্যাট সৃষ্টি করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে দেয়।

নিয়মিত ইনসুলিন নিন রক্তে চিনির মাত্রা খেয়াল রাখতে হবে। চিকিৎসকরা নিয়মিত ইনসুলিন নিতে বলেন। প্রতিদিন সকালবেলা খালিপেটে ইনসুলিন নিতে হবে। যাতে করে শরীরে ডায়াবেটিস কতখানি আছে, সেটি নিশ্চিত হওয়া যায়।

ডায়াবেটিস বা বহুমূত্র রোগের উপসর্গ ১. ঘন ঘন প্রস্রাব। ২. দুর্বলতা অনুভব ও অবসাদগ্রস্ততা। ৩. ক্ষুধা বৃদ্ধি পাওয়া। ৪. মিষ্টিজাতীয় জিনিসের দিকে আকর্ষণ বেড়ে যাওয়া। ৫. ওজন কমে যাওয়া। ৬. শরীরের ক্ষত দীর্ঘদিন পর্যন্ত নীরোগ না হওয়া। ৭. বিরক্তি ও মেজাজ খিটখিটে হওয়া। ৮. চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব। ৯. চোখে কম দেখতে শুরু করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App