×

পুরনো খবর

জাতির পিতার সমাধি সৌধে ক্রীড়া সচিবের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০২:২০ পিএম

জাতির পিতার সমাধি সৌধে ক্রীড়া সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বুধবার (৪ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ। ছবি: ভোরর কাগজ

জাতির পিতার সমাধি সৌধে ক্রীড়া সচিবের শ্রদ্ধা

ছবি: ভোরের কাগজ

জাতির পিতার সমাধি সৌধে ক্রীড়া সচিবের শ্রদ্ধা

ছবি: ভোরের কাগজ

জাতির পিতার সমাধি সৌধে ক্রীড়া সচিবের শ্রদ্ধা

ছবি: ভোরের কাগজ

জাতির পিতার সমাধি সৌধে ক্রীড়া সচিবের শ্রদ্ধা

ছবি: ভোরের কাগজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুস্পস্তবক প্রদান ও শ্রদ্ধা জানান নুতন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ।

বুধবার (৪ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে তিনি ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

[caption id="attachment_395889" align="alignnone" width="1403"] ছবি: ভোরের কাগজ[/caption]

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন তারা। ।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলম কবির, উপ-পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মাদ মিজানূর রহমান, উপজেলা নির্বাহী অফিসার টুঙ্গিপাড়া মো. আল মামুন , সচিবের একান্ত সচিব মুহাম্মাদ রায়হানুল হারুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাজেদুল হক উপস্থিত ছিলেন।

[caption id="attachment_395891" align="alignnone" width="1443"] ছবি: ভোরের কাগজ[/caption]

ড. মহিউদ্দীন আহমেদ সচিব হিসাবে পদোন্নতি পেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গতকাল (মঙ্গলবার) যোগদান করেছেন। এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. মহিউদ্দীন আহমেদকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।

[caption id="attachment_395893" align="alignnone" width="1395"] ছবি: ভোরের কাগজ[/caption]

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি নবনিযুক্ত সচিবকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে মঙ্গলবার যোগদান করেই তাৎক্ষণিক ধানমন্ডির ৩২ নম্বরে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করব।

[caption id="attachment_395894" align="alignnone" width="1397"] ছবি: ভোরের কাগজ[/caption] ড. মহিউদ্দীন আহমেদ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৫ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা মকবুল আহমেদ সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস (সিএসএস) ১৯৬৯ ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন এবং চাকরি জীবনে তিনি বর্তমান সরকারের প্রথম মেয়াদে প্রধান তথ্য কর্মকর্তা ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ড. মহিউদ্দীন আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে একাদশ ব্যাচের একজন সদস্য হিসেবে ১৯৯৩ সালের ১ এপ্রিল যোগদান করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি একাধারে মাঠ প্রশাসন ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিসিএস প্রশাসন ক্যাডারের মেধাবী এ কর্মকর্তা ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ উলস্টার থেকে আর্কি ব্যবস্থাপনা বিষয়ে মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ২০০৭ সালে মাইক্রো ক্রেডিট ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি এক সস্তানের জনক। তার স্ত্রী ড. সৈয়দা সালমা বেগম বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের একজন সদস্য। তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যুগ্নসচিব হিসেবে কর্মরত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App