×

পুরনো খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়লো আদালত বর্জন কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৫:৫৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়লো আদালত বর্জন কর্মসূচি

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত অঙ্গনের অচলাবস্থা কাটছেই না। দাবি আদায় না হওয়ায় তৃতীয় দফায় আবারো বাড়ানো হয়েছে আদালত বর্জন কর্মসূচি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ২য় দফায় বর্ধিত কর্মসূচির শেষ দিনে আবারো ৩ দিনের জন্য আদালত বর্জন কর্মসূচি গ্রহন করেছে জেলা আইনজীবী সমিতি।

নতুন কর্মসূচির আওতায় আগামী রবি, সোম ও মঙ্গলবার পর্যন্ত আদালতের কোন বিচারিক কার্যক্রমে অংশ নেবেন না আইনজীবীরা। এদিকে বৃহস্পতিবার আদালত বর্জনের ৬ষ্ঠ দিনে জেলা আইনজীবী সমিতি ভবনে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করে। এ সময় মামলার শুনানি, হাজিরাসহ কোন মামলারই কার্যক্রম পরিচালিত হয়নি। এতে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার বিচার প্রার্থীর বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিচারপ্রাথীরা দূর দূরান্ত থেকে আসলেও আদালতের স্বাভাবিক কার্যক্রম না থাকায় তাদের ফিরে যেতে হয়েছে।

ভুক্তভোগী বিচারপ্রার্থীরা জানান, দূর দূরান্ত থেকে টাকা খরচ করে আদালতে বিচারিক কার্যক্রম না থাকায় তারা হতাশ।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তানভীর ভুইয়া জানান, কর্মসূচি চলমান রয়েছে। দাবি আদায় না হওয়ায় তৃতীয় দফায় আগামী রবি, সোম ও মঙ্গলবার পর্যন্ত আমাদের কর্মসূচি বাড়ানো হয়েছে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জেলা জজ শারমিন নিগার, ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ ফারুক ও আদালতের নাজির মোমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাদের অপসারণের দাবি জানিয়ে ৫ জানুয়ারি থেকে এ কর্মসূচি পালন করছে আইনজীবীরা। এদিকে এজলাসে বিচারকের সাথে আইনজীবীদের অশোভন আচরণে ঘটনায় ও জেলা জজসহ বিচারকের বিরুদ্ধে অশালীন স্লোগান দেয়ায় সভাপতিসহ ২৪ জন আইনজীবীকে হাইকোর্টে তলব করেছে আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App