×

পুরনো খবর

রাষ্ট্রপতি ছাড়া বাকৃবির সমাবর্তন বন্ধের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৪ পিএম

রাষ্ট্রপতি ছাড়া বাকৃবির সমাবর্তন বন্ধের দাবি

ছবি: ভোরের কাগজ

মহামান্য চ্যান্সলরের উপস্থিতি ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৮ম সমাবর্তন আয়োজন দায়সারা বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যর্থ উল্লেখ করে রাষ্ট্রপতির উপস্থিতিতে সমাবর্তন করার দাবি জানান।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কৃষিবিদ দেবেশ সরকার বলেন, ১৯৭৩ সালে ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন। কিন্তু দক্ষিণ এশিয়ার সর্ববৃৎ এই বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি ছাড়া সমাবর্তন আয়োজন করে সেই মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে। আমরা এই সমাবর্তন চাই না।

প্রফেসর ড. জাকির হোসেন বলেন, সমাবর্তনের প্রাণ চ্যান্সেলর। কিন্তু এ ক্ষেত্রে প্রশাসন ব্যর্থ হয়েছে। এতে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম ক্ষুন্ন করা হচ্ছে।

প্রফেসর ড. মনিরুজ্জামান আরো বলেন, আমরা কারো বিরুদ্ধে না। প্রয়োজনে সমাবর্তনের সময় পিছিয়ে হলেও রাষ্ট্রপতির উপস্থিতিতে সমাবর্তন চাই।

এ সময় শিক্ষার্থীরা আরো বলেন, বিগত ৬১ বছরে এই বিশ্ববিদ্যালয়ে মাত্র ৮টি সমাবর্তনের আয়োজন করা হয়েছে। কিন্তু রাষ্ট্রপতি ছাড়া আমরা ৮ম সমাবর্তন চাই না। কারণ ময়মনসিংহ রাষ্ট্রপতির এলাকা এবং এই বিশ্ববিদ্যালয় তার নিজের বলে আমরা মনে করি। ইতিমধ্যে তিনি যেহেতু দেশের সব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়েছে। সেহেতু সময় নিয়ে হলেও রাষ্ট্রপতির উপস্থিতিতে আমরা সমাবর্তন চাই।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম.এইচ সরকার রিফাতের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রফেসর ড, নাসরিন সুলতানা জুয়েনা, শিক্ষার্থী রুহুল কবীর রিয়াদ, ফজলে রাব্বি, তারিক জামান জয়, আব্দুল্লাহ আল বাকি প্রমুখ। এতে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. সাইফুল ইসলাম বলেন, মানববন্ধন করলেও কিছুই করার নেই। নির্ধারিত তারিখেই সমাবর্তন অনুষ্ঠিত হবে এবং তা মহামান্য রাষ্ট্রপতির অনুশাসনেই হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App