×

পুরনো খবর

পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১২:৪২ পিএম

পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। প্রথম দিন লোকসমাগম কম থাকলেও দ্বিতীয় দিন সকাল থেকেই বাড়ছে পর্যটকের সংখ্যা।

রবিবার (২৩ এপ্রিল) কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, হাজারো পর্যটকের পদচারণায় মুখর। প্রিয়জন ও স্বজন নিয়ে সৈকত উপভোগ করছেন সবাই।

পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কঠোর অবস্থানে আছে ট্যুরিস্ট পুলিশ। বিভিন্ন পয়েন্টে পোশাক ও সাদা পোশাকে ছয়টি টিম সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি সহযোগিতা করছে ফায়ার সার্ভিসের একটি টিম। জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোন পরিদর্শক হাসনাইন পারভেজ।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু বলেন, ঈদের প্রথম দিনে স্থানীয় কিছু লোকের আগমন হলেও দ্বিতীয় দিন দূর-দূরান্ত থেকে আসছেন পর্যটকরা। লম্বা ছুটিতে অসংখ্য পর্যটক আসবে এটা বলা যাচ্ছে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটায় প্রায় ২০ হাজার পর্যটকদের রাত যাপনের ধারণক্ষমতা আছে কিন্তু এ মুহূর্তে তার অধিক পর্যটক কুয়াকাটায় অবস্থানের সম্ভাবনা আছে। শুক্রবার হোটেল-মোটেলের তেমন বুকিং না থাকলেও আজকে থেকে ভালো বুকিং হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App