×

পুরনো খবর

বিএনপির ১৬ নেতাকর্মী বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১০:৩০ পিএম

রাজশাহী সিটি নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ১৬ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটির হাই কমান্ড।

বুধবার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত সোমবার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানিয়ে কেন্দ্রে চিঠি পাঠায় বিএনপি।

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন মহানগর বিএনপির রাজপাড়া থানা কমিটির সাবেক সহসভাপতি বদিউজ্জামান বদি, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বকর কিনু, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সহসভাপতি মো. টুটুল, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন, মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুল, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটু, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ লুকেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ারুল আমিন আজব, মতিহার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফুল হাসান বাচ্চু মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেগম বেলী, মহানগর মহিলা দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলতাফুন নেসা পুতুল, মহানগর মহিলা দলের ১ নম্বর যুগ্ম সম্পাদক সামসুন নাহার, মহানগর মহিলা দলের সহসভাপতি শাহনাজ বেগম শিখা, মহানগর মহিলা দলের ৪ নম্বর যুগ্ম সম্পাদক আয়েশা খাতুন মুক্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App