×

পুরনো খবর

বাংলালিংকের অ্যাপসে মিল‌ছে ফ্রি ডেঙ্গু চিকিৎসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৮:২১ পিএম

বাংলালিংকের অ্যাপসে মিল‌ছে ফ্রি ডেঙ্গু চিকিৎসা
বাংলালিংক-এর ওয়ান-স্টপ ডিজিটাল সল্যুশন প্ল্যাটফর্ম মাইবিএল সুপার অ্যাপের মাধ্যমে ডেঙ্গুর উপসর্গ রয়েছে এমন রোগীদের বিনামূল্যে জরুরি স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। সারাদেশে গ্রাহকদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সহয়তা প্রদানের প্রচেষ্টাকে আরো দৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বাংলালিংক। মাইবিএল সুপার অ্যাপের ‘বিএল কেয়ার’ সেগমেন্টে ২২ আগস্ট, ২০২৩ থেকে গ্রাহকরা ডেঙ্গু সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ পাবেন। বিশেষ এই সেবার অ্যাপয়েন্টমেন্ট মাত্র দশ মিনিটের মধ্যে পাওয়া যাবে। বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “দেশের জনসাধারণকে প্রয়োজনের সময়ে সহায়তা করতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর নাগরিকদেরকে সহায়তার ক্ষেত্রে অবদান রাখতে চাই। ইতোমধ্যে দেশে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রাথমিকভাবে ডেঙ্গু সনাক্তকরণ ও দক্ষ ব্যবস্থাপনায় সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিতে আমরা সচেষ্ট আছি। এই ক্ষেত্রে মাইবিএল সুপার অ্যাপের মাধ্যমে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুযোগ দিচ্ছি ও গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করছি।” বাংলালিংক স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের জনগণের স্বাস্থ্যসেবা ও সুরক্ষাকে উন্নত করার লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার বাড়তে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাইবিএল সুপার অ্যাপের ‘বিএল কেয়ার’ সেগমেন্টের লক্ষ্য সারাদেশে স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলা। এর পাশাপাশি মাইবিএল সুপার অ্যাপ ব্যবহারকারীদেরকে উন্নত মানের ডিজিটাল সেবাগুলির নিরবচ্ছিন্ন সুবিধা উপভোগ করার সুযোগ দেয়। এরমধ্যে রয়েছে বিভিন্ন কোর্সের মাধ্যমে পড়াশোনা, কনটেন্ট ও গেমিং-এর মাধ্যমে বিনোদনসহ আরও বিভিন্ন ধরনের সেবা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন যে তথ্য দিলেন জয়সোয়াল

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন যে তথ্য দিলেন জয়সোয়াল

‘মারবা ঠিক আছে, শুধু দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি’

নির্যাতনের তিনদিন পর মরদেহ উদ্ধার ‘মারবা ঠিক আছে, শুধু দুই বাচ্চারে ঘুম পাড়িয়ে আসি’

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App