×

পুরনো খবর

সুগন্ধি ব্যবহারের প্রয়োজনীয় টিপস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০১৮, ০৫:০১ পিএম

সুগন্ধি ব্যবহারের প্রয়োজনীয় টিপস
প্রচন্ড গরমে বাইরে বেরুলে ঘেমে একাকার। তাই ঘামের দুর্গন্ধ থেকে রক্ষা পেতে ডিও বা পারফিউম ব্যবহারের বিকল্প নেই। কিন্তু অনেকেই বলেন , পারফিউম ব্যবহারের কিছু সময় পর আর সুগন্ধ থাকছে না। আসুন জেনে নিই পারফিউমের সুগন্ধ দীর্ঘক্ষণ ধরে রাখার উপায়- ১. সব থেকে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। চিরুনিতে পারফিউম স্প্রে করে, সেটা দিয়ে মাথা আঁচড়ান। ২. গলার দু’পাশে পারফিউম লাগাতে পারেন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে সঙ্গে সেটা তীব্রও হবে। ৩. কনুই ও কবজিও পারফিউমের গন্ধ লাগানোর ভালো স্থান। কারণ শরীরের এই দুই অঙ্গের উষ্ণতা অন্যান্য স্থানের চেয়ে বেশি। ৪. পারফিউম স্প্রে করে অনেকেই ঘষে নেন। এটা করবেন না। পারফিউমকে নিজে নিজে শুকোতে দিন। ৫. বুকেও পারফিউম স্প্রে করতে পারেন। তবে সরাসরি নয়, ইঞ্চি দশেক দূর থেকে স্প্রে করুন। ৬. পারফিউম লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়। ৭. পারফিউম লাগানোর আগে স্নান করে নিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App