×

পুরনো খবর

অপরিষ্কার দাঁত ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৮, ০৪:২৯ পিএম

অপরিষ্কার দাঁত ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
নতুন এক গবেষণা বলছে, দাঁত অপরিষ্কার থাকলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। সম্প্রতি জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তারা দাবি করেন, দাঁত অপরিষ্কার থাকলে দাঁতের ফাঁকে যে ব্যাকটেরিয়া জন্মায়, যা দাঁতের ক্ষয়ের জন্য দায়ী, সেই একই ব্যাকটেরিয়ার প্রভাবে অনেকটাই বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও। গবেষকদের ব্যাখ্যা, এই ব্যাকটেরিয়া মস্তিষ্কের শিরায় রক্ত সঞ্চালনের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে করে মস্তিষ্কে পরিমিত রক্ত সঞ্চালন হয় না, ফলে স্ট্রোকের আশঙ্কা বাড়ে। ৩৫৮ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এই ৩৫৮ জনের মধ্যে বেশির ভাগের বয়সই ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের প্রত্যেকেরই দাঁতে ব্যাকটেরিয়ার ব্যাপক উপস্থিতি লক্ষ করেছেন গবেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App