×

পুরনো খবর

রাঙ্গামাটিতে গৃহকর্তার দায়ের কোপে ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ১১:৩৬ এএম

রাঙ্গামাটিতে গৃহকর্তার দায়ের কোপে ডাকাত নিহত
রাঙ্গামাটি ফুরোমন পাহাড়ে টিভিমন পাড়া নামক স্থানে ডাকাতি করতে গিয়ে গৃহকর্তার দায়ের কোপে এক ডাকাত নিহত হয়েছেন বলে জানা গেছ। এ সময় ডাকাতদের কোপে গৃহকর্তাও আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু ইউসুফ জানান, বুধবার মধ্যরাতের দিকে টিভিমন পাড়ার গ্রামপ্রধান জল কুমার কার্বাবির বাড়িতে হানা দেয় একদল ডাকাত। ৭-৮ জনের ডাকাত দলটি গৃহকর্তার বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতে চাইলে গৃহকর্তার সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় গৃহকর্তার দায়ের কোপে এক ডাকাত ঘটনাস্থলেই নিহত হন। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতের মরদেহ উদ্ধার করে। গৃহকর্তাকে চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে এখনও মামলা হয়নি বলেও জানিয়েছেন তিনি। রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবির বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আহত গৃহকর্তা যদিও বিষয়টি ডাকাতির চেষ্টা বলেই জানাচ্ছেন। কিন্তু আমরা সাধারণত পাহাড়িদের ডাকাতি করতে দেখি না। তাই বিষয়টির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App