×

পুরনো খবর

চার মিনিটে চকোলেট কেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৭, ০১:০৫ পিএম

এখন চটজলদি রান্নার যুগ। ঝটপট বানিয়ে ফেলতে হবে সুস্বাদু খাবার। তবেই না সংসার সামলে, অফিস সামলে বন্ধুদের সঙ্গে আড্ডার সময় বার করা যাবে। চট জলদি দেখে নিন রেসিপি— উপকরণ: ময়দা— ১০০ গ্রাম গুঁড়ো চিনি— ১০০ গ্রাম মাখন— ১২৫ গ্রাম বেকিং পাউডার— ১ চা-চামচ কোকো পাউডার— ৪ টেবিলচামচ ভ্যানিলা এসেন্স— ১ চা-চামচ ডিম— ৩টে কুচোনো আখরোট— ২ টেবিলচামচ প্রণালী: প্রথমে ময়দা চেলে রাখুন। চিনি ও মাখন ভাল করে ফেটিয়ে নিন যতক্ষণ না বেশ হাল্কা হয়ে যাচ্ছে। এবার একটু করে ময়দা ও একটা করে ডিম দিয়ে আবার ফেটিয়ে নিন। কোকো পাউডার, আখরোট ও ভ্যানিলা এসেন্স মেশান। কাট অ্যান্ড ফোল্ড মেথডে কেকের মিক্স তৈরি করুন। একটা চৌকো মাইক্রোআভেন-সেফ পাত্র বেছে নিন। পাত্রটি মাখন দিয়ে গ্রিজ করে নিন। নীচে একটু ময়দা ছিটিয়ে দিন। ১০০% পাওয়ার লেভেলে ১ মিনিট মাইক্রো করে পাত্রটি গরম করে নিন। এইবার ওই পাত্রে কেকের মিশ্রণটি সমানভাবে ঢেলে দিন। ১০০% পাওয়ার লেভেলে সাড়ে চার মিনিট মাইক্রো মোডে গিয়ে মাইক্রো করে নিন। ৫ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে কেক পিস করে কেটে নিয়ে গরম গরম সার্ভ করুন। সাড়ে চার মিনিটে তৈরি আপনার চকোলেট কেক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একসঙ্গে নেই সৃজিত-মিথিলা, নিজেই দিলেন বিচ্ছেদের ইঙ্গিত

একসঙ্গে নেই সৃজিত-মিথিলা, নিজেই দিলেন বিচ্ছেদের ইঙ্গিত

সুগন্ধি চাল রপ্তানিতে নতুন বিধিনিষেধ, কমল কোটা

সুগন্ধি চাল রপ্তানিতে নতুন বিধিনিষেধ, কমল কোটা

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App