×

পুরনো খবর

রামপালে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ১২:৩৪ পিএম

রামপালে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
বাগেরহাটের রামপালে মাইক্রোবাসের ধাক্কায় পলাশ শেখ (৪০) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার সকালে বাগেরহাট-মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটিসহ চালককে আটক করেছে পুলিশ। নিহত পলাশ শেখ রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের প্রয়াত শহীদ শেখের ছেলে। পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি বেসরকারি ওমেরা পেট্রোলিয়ামের। বাগেরহাট হাইওয়ে পুলিশের কাটাখালি থানার উপপরিদর্শক (এসআই) মলয়েন্দ্র নাথ রায় বলেন, পলাশ শেখ নিজের মাছের ঘেরে কাজ সেরে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও মাইক্রোবাসসহ চালক আমির হোসেনকে আটক করে। তাকে কাটাখালি থানায় রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App