×

পুরনো খবর

ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপের উপকারিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ০৪:৫৩ পিএম

ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপের উপকারিতা
ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে দারুন উপকারী একটি ফল। এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্টস যেমন-বেটা ক্যারোটিন, ভিটামিন সি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ভারতীয় উপহাদেশের নানা প্রান্তে পেঁপের ফুল ডায়াবেটিস রোধের জন্য ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, এই ফলে উপস্থিত প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্টস ডায়াবেটিসের জন্য উপকারী। ডায়াবেটিস থাকলে হৃদরোগ এবং স্নায়ুর রোগ হওয়ার আশঙ্কা থাকে। পেঁপে কোষের ক্ষতি হওয়া আটকায়। এতে থাকা ফাইবার রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। খাবারে ফাইবার থকলে তা ভাঙতে ও হজম হতে অনেকটা সময় লাগে। ফলে গ্লুকোজ দ্রুত বেরিয়ে যেতে পারে না। সেক্ষেত্রে পেঁপে বেশ উপকারী। পাকা পেঁপে যদিও খেতে মিষ্টি তারপরও এতে খুব কম পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে। এই ফলে গ্লুকোজ লেভেল খুবই কম থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকরী। এটা হজম করাও বেশ সহজ ডায়াবেটিস রোগীদের জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

শামা ওবায়েদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App