×

পুরনো খবর

ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নয় : সিইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৫:২০ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তবে সাংবাদিকরা শুধুমাত্র ছবি তোলার জন্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। একসঙ্গে অনেকজন সাংবাদিক কক্ষে প্রবেশ করতে পারবেন না। এছাড়া নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকক্ষের ভেতরে বেশিক্ষণ অবস্থান করতে পারবে না। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এসময় সিইসি সাংবাদিকদের বলেন, ভোট চলাকালীন ভোটকক্ষে সীমিত সংখ্যক সাংবাদিক প্রবেশ করতে পারবেন। মোবাইল ফোন ব্যবহার করা যাবে না সংবাদমাধ্যমগুলো ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করতে পারবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App