×

পুরনো খবর

যে অ্যাপ নেভিগেশন বার রঙিন করবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৭, ১২:০৫ পিএম

বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে ফিজিক‍্যাল বাটনের বদলে টাচ বা নেভিগেশন বার দেওয়া থাকে। একই রকমের নেভিগেশন বার দিনের পর দিন ব্যবহার করতে অনেকের কাছে বিরক্ত লাগতে পারে।তবে ফোনে যদি ‘নেভ অ্যানিমেশন’ নামে অ্যাপটি ইন্সটল করা থাকে তাহলে এ বিরক্তি থেকে মুক্তি মিলবে। অ্যাপটি ব্যবহার করে নেভিগেশন বারকে সুন্দর ও আকষর্ণীয়ভাবে সাজিয়ে নিতে পারবেন। এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলোঅ্যাপটির সাহায‍্যে নেভিগেশন বারের কোন অপশনে অ্যানিমেশনটি কাজ করবে তা নির্ধারণ করা যাবে। অ্যানিমেশনটি কত সময় ধরে চলবে তা ঠিক করে দেওয়া যাবে।অ্যাপটিতে বিভিন্ন ধরনের থিম রয়েছে। প্রতিটি থিমে আলাদা করে নেভিগেশন অ্যানিমেশন রয়েছে।অ্যাপের ইউজার ইন্টারফেস সহজ। শুধু অ্যাপে গিয়ে নেভিগেশন বার অ্যানিমেশন অপশনটি অন করে দিলেই কাজ শুরু করবে অ্যাপটি। ইন্টারনেট ছাড়াও অফলাইনে কাজ করবে অ্যাপটি। এ ঠিকানা থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে ব‍্যবহার করা যাবে। ৪.৫ রেটিং প্রাপ্ত অ্যাপটি এক লাখের বেশি ডাউনলোড হয়েছে প্লেস্টোর থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App