×

পুরনো খবর

বাঁধাকপির স্যুপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ০৪:২০ পিএম

শীতের সবজি বাঁধাকপির রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ। গবেষণায় দেখা গেছে, যারা ওজন কমাতে চান তাদের জন্য বাঁধাকপির স্যুপ দারুন কার্যকরী। এটি তৈরি করতেও খুব বেশি ঝমেলা নেই। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারেন সুস্বাদু আর দারুন উপকারী এই স্যুপটি। উপকরণ : বাঁধাকপি কুঁচি ২ কাপ, গাজর কুঁচি ২ কাপ, ফুলকপি কুঁচি ১ কাপ,কাঁচামরিচ ২ টি, পেঁয়াজ কুচি করে কাটা ১ কাপ, রসুন বাটা আধা চা চামচ,১ টেবিল চামচ তেল, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ , কর্ণ ফ্লাওয়ার ২ চা চামচ, টেষ্টিং সল্ট ১ চা চামচ, লবণ পরিমানমতো । প্রনালী : প্রথমে কড়াইতে তেল দিন। এরপর কাঁচা মরিচ , পেয়াজ কুচি,রসুন বাটা দিয়ে একটু ভেজে নিন। এবার আরেকটি পাত্রে কাটা সবজিগুলো পানি দিয়ে সিদ্ধ করুন। সবজি আধা সিদ্ধ হলে একটা ডিমের সাদা অংশ ,লবণ , গোল মরিচের গুড়া  দিয়ে নাড়তে তাকুন। অন্য কড়াইতে রাখা কাঁচা মরিচ, পেঁয়াজ কুঁচি আর রসুন এতে মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে টেষ্টিং সল্ট এবং একটু লেবুর রসও দিতে পারেন।  নামানোর আগে কর্ণ ফ্লাওয়ার পানিতে গুলিয়ে স্যুপে দিন। নিয়মিত এই স্যুপ খেলে ওজন কমানোর ক্ষেত্রে ভাল ফল পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App