×

পুরনো খবর

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৭, ১০:৪৮ পিএম

নরসিংদীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন, নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া এলাকার হৃদয় (২২), রাঙামাটি এলাকার শুভ (২০) ও পুতুল (১৮)।

সোমবার শহরের রাঙামাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান।

মঙ্গলবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোস্তফা বলেন, “সকালে শহরের একটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে রাঙামাটি এলাকা একটি বাড়িতে ডেকে নিয়ে যায় তার পূর্ব পরিচিত পুতুল। ওই বাড়িতে আগে থেকে উৎপেতে থাকা ছিল স্থানীয় সন্ত্রাসী আল-আমিন ও হৃদয়।

“হৃদয় মেয়েটিকে লাঞ্ছিত করে এবং আল-আমিন ধর্ষণ করে। তাতে সহযোগিতা করে শুভ।”

বিকালে মেয়েটির বাবার করা মামলায় রাঙামাটি এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

আল-আমিনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App