×

পুরনো খবর

নাটোরের লালপুরে টর্নেডোর আঘাতে আহত ৫, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ০৭:১৯ পিএম

নাটোরের লালপুরের ৮ টি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোতে শতাধিক বাড়িঘড় ও একটি স্কুলের চালা উড়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ সময় আহত ৫ জনকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ঝড় থামার পরপরই স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, লালপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহির (এসি ল্যান্ড) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। লালপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহির, আরবাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী ও এলাকাবাসী জানান, বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ করেই ঝড় শুরু হয়। ঝড়ে আরবাব ও লালপুর ইউনিয়নের মোহরকয়া, মোমিনপুর, বাকনাই, মঞ্জিলপুকুর, ঢুষপাড়া, রঘুনাথপুর, হাশিমপুর ও মোরদহ গ্রামের দেড় শতাধিক ঘর-বাড়ি ও বিপুল সংখ্যক গাছপালা ভেঙ্গে যায়। পাশাপাশি আবাদী ফসল নষ্ট ও বৈদ্যুতিক তার ছিড়ে ক্ষতির মুখে পড়ে এলাকার জনসাধারণ। এছাড়া এ ঘটনায় বিচ্ছিন্নভাবে আহত প্রায় ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তাহির জানান, তিনি ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ ঘটনার পর পরই ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর নির্দেশ দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করছেন। ক্ষতিগ্রস্থদের জন্য প্রয়োজনীয় টিন ও ত্রাণসামগ্রী সহায়তা দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App